সারা দিনের শেষে
অসম লড়াইয়ে ক্লান্ত,
অন্ধকার কোনোর ঐ হাতলভাঙ্গা চেয়ারে বসি, হেলান দিই
এক কাপ লাল চা, সাথে একটি মেরি বা বেকারি বিস্কুট
সময় মাপি একা একা বেশ কিছুক্ষণ,
পাশের টেবিলে চা, কফি, বিড়ি, সিগারেট, হাসি, ঠাট্টা, ইয়ার্কি,
বচসা, নতুন ফন্দি, মেয়ে বা টাকা, দেওয়ালে টিকটিকি…
‘বেশ,’ নিজেই নিজেকে বলি নিরুত্তাপে,
‘চলো উঠা যাক,’
আরও একটি দিনের অবসান, আরও কিছু বিষাদ স্মৃতিতে জমে




